বেনাপোলে এলাকার ১৭৫ জন অসহায় এবং দু:স্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো "রেখা ফাউন্ডেশন"। কোভিড-১৯, মহামারী করোনা কালীন সময়ে সমগ্র দেশ জুড়ে চলছে লকডাউন কর্মসূচি। এ সময়ে দৈনন্দিন খেটে খাওয়া মানুষ গুলো পড়েছে বিপাকে। অসহায় এবং দু:স্থ সকল মানুষ গুলোর কথা চিন্তা করে "রেখা ফাউন্ডেশন" এই উদ্যোগ গ্রহণ করে।
শনিবার(১লা মে) সকালে বেনাপোল পোর্টথানাধীন পৌর এলাকার দূর্গাপুর রোডে অবস্থিত "রেখা ফাউন্ডেশন"এর স্থায়ী কার্যালয় থেকে এই ঈদ সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করা হয়। ২০১৬ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত সমাজ সেবা মূলক প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি-মোঃ আশরাফুল আলম উজ্জল এ সামগ্রী বিতরণ করেন। এ সময় তার পিতা হাজী রবিউল ইসলাম রবি এবং তার ভ্রাতা মোঃ শরিফুল আলম নয়ন উপস্থিত ছিলেন।
প্রত্যেক অসহায় এবং দু:স্থ পরিবারের মাঝে সেমাই, চিনি, সুজি, লাচ্ছা সেমাই, গুড়া দুধ, নুডলস্, বাদাম, কিসমিস, ডালডা, কুলসি সরবত পাউডার এবং সাবান প্রদান করা হয়।
"রেখা ফাউন্ডেশন"এর পরিচালক আশরাফুল আলম উজ্জল বলেন,করোনা কালীন সময়ে লকডাউন থাকায় সমাজে অসহায় মানুষদের পাশে দাড়াতে আমাদের এই প্রয়াশ। দেশের বিভিন্ন ক্রান্তি সময়ে আমার এই প্রতিষ্ঠান শুরু থেকেই গরীব ও অসহায়দের সাহায্য সহযোগীতা করে যাচ্ছে। বিশ্বব্যাপী করোনা শুরুর প্রাক্কালে আমাদের প্রতিষ্ঠানটি'র মাধ্যমে বেনাপোলের এই দূর্গাপুর এলাকার গরীব মানুষের পাশে দাড়িয়ে ছিলাম,আশা রাখি ভবিষ্যতেও "ইনশাআল্লাহ" আমি এবং আমার প্রতিষ্ঠান দেশের যে কোন ক্রান্তি সময়ে অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেব। তিনি করোনায় আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থতা কামনা এবং এই রোগে আক্রান্ত হয়ে যারা মৃত্যু বরণ করেছেন,আল্লাহপাকের কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।